বিএনএ, বিশ্বডেস্ক :ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী তেহরানসহ দেশটির একের পর এক শহরে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে।
সোমবার (২৩ মার্চ) তেহরানের মধ্যাঞ্চলসহ পূর্ব ও পশ্চিমাঞ্চলে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। শুধুমাত্র রাজধানী নয়, ইসফাহান এবং কারাজ শহরেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানজুড়ে চলমান এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। · বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন।খোররামাবাদ ও উর্মিয়ার দুটি আবাসিক এলাকায় সরাসরি হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।আহভাজের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই শহরের একটি হাসপাতাল সরাসরি হামলার কবলে পড়েছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। এর মধ্যে অনেক ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।
বিএনএ/ওজি
![]()

