বিএনএ, বিশ্বডেস্ক :ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার সময় দেশটির বিভিন্ন স্থান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে ইরান। এই ধরনের অস্ত্র বিস্ফোরণের পর ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ক্ষতি সাধন করে।ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়। পরে সেখানকার বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়।
ইসরায়েলের উত্তরাঞ্চল এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যই নয়, পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়মিত আক্রমণের মুখেও পড়ছে।
ইরান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির নানা খাতে ছড়িয়ে পড়ছে। তবে কিছু দেশ ইতোমধ্যেই বড় ধরনের ঝুঁকির সম্মুখীন।
বিএনএ/ওজি
![]()

