27 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের আগুন বন বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে

বিএনএ,বাগেরহাট: পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জিউধারা স্টেশনের কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকায় বিকেল ৩টার দিকে বন সংলগ্ন এলাকার বাসিন্দারা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।

রোববার (২৩ মার্চ) সকালে ধানসাগর স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বপুলেশ্বর দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার সন্ধ্যার দিকে চলে যায়। রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন লাগার স্থানে পানি দেওয়া হয়। বন রক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অন্তত শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র জানায়, রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ন্ত্রণে আসা আগুন আরো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা আবার জ্বলে ওঠার শঙ্কায় ঘটনাস্থলে আগুনের অস্তিত্ব খুঁজছেন বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

সুন্দরবনে আগুনের কারণ ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ