27 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্ত চসিক নির্বাচনের বিদ্রোহী প্রার্থী কাদের

জামিনে মুক্ত চসিক নির্বাচনের বিদ্রোহী প্রার্থী কাদের

জামিনে মুক্ত চসিক নির্বাচনের বিদ্রোহী প্রার্থী কাদের

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আব্দুল কাদেরকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আব্দুল কাদের। এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ, গত ১২ জানুয়ারি রাতে চট্টগ্রামের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

ঘটনার রাতেই মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে কাদেরসহ অন্তত ২৫ জনকে আটক করে মনসুরাবাদ পুলিশ লাইনের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

পরে আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে কাদেরসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে ছয়জনের নাম আছে মামলার এজাহারে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা