33 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - অক্টোবর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান

রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান


বিএনএ, ঢাকা: আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে একদিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারসহ মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৮ মিনিটে পার্কিং করা হয়।

যাত্রীরা টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষ করার পর লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। ওই সময় আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয়।

পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ