26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়নগঞ্জে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথক দুটি এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে ঘটনা দুটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত একজন হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

অপরজন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১ নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে। তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ