27 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জাপানে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জাপানে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

টোকিও (জাপান), ২২ ডিসেম্বর :  জাপানের ইয়োকোমাহা শহরের পোর্ট মেমোরিয়াল হলে আজ ‘বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়ন’ বিষয়ক সেমিনারের আয়োজন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক জাপানি ব্যবসায়প্রতিষ্ঠান এবং কর্মীপ্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে দেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, পোশাকশিল্প, চামড়াসহ বিভিন্নখাতে বিনিয়োগের আহ্বান জানান।

জাপানে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

রাষ্ট্রদূত বলেন, জনশক্তিখাতে বাংলাদেশ বিপুল সম্ভাবনাময়। সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে রূপ নিয়েছে। জাপানে ক্রমহ্রাসমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে সৃষ্ট জনশক্তির চাহিদা মিটাতে বাংলাদেশকে স্বল্পদক্ষ ও দক্ষ লোকবলের অন্যতম উৎস আখ্যায়িত করে, রাষ্ট্রদূত জাপানের জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুরোধ জানান।

জাপানে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

অনুষ্ঠানে ইয়োকোমাহা সিটি অফিসের নির্বাহী পরিচালক হিরোইউকি ওকামোতোও বক্তব্য প্রদান করেন। এছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগের চিত্র তুলে ধরেন জাইকার পরিচালক আকিতো তাকাহাসি, বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিয়ে উপস্থাপনা করেন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর ড. আরিফুল হক, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা করেন দূতাবাসের শ্রম কাউন্সেলর জাকির হোসেন এবং টেকনিক্যাল ইন্টার্ন প্রোগ্রামে বাংলাদেশের দক্ষ লোকবলের বিষয়ে আলোচনা করেন আই এম জাপান নামক প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজুও সুবোতা এবং মাচিদা হাসপাতালের চিফ ডাইরেক্টর কেইসুকে ইরাকো।

জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো), ইয়োকোমাহা নগর কর্তৃপক্ষ, আই এম জাপান এবং ইউনিডো-আইটিপিও টোকিও সেমিনার আয়োজনে সহযোগিতা করে।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু