বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে এবং আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার (১১ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
তবে, এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

