21 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ফেন্সিডিলসহ আটক ৩

ফেনীতে ফেন্সিডিলসহ আটক ৩


বিএনএ, চট্টগ্রাম : ফেনী থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭ । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার ও ১টি মটর সাইকেলও জব্দ করা হয়। শুক্রবার এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে মোঃ সাইফুল ইসলাম (৩০), মোঃ হাসান (২০), সাহাবুদ্দিন (৪২)।

র‌্যাব -৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, , কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলযোগে ফেন্সিডিল বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার র‌্যাব-৭ ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়ক এর পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময়  একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা ফেনী, চট্টগ্রামসহ পাশের জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু