31 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সুপার টুয়েলভে অংশ নিতে দুবাইতে টাইগাররা

সুপার টুয়েলভে অংশ নিতে দুবাইতে টাইগাররা

সুপার টুয়েলভে অংশ নিতে দুবাইতে টাইগাররা

বিএনএ ক্রীড়া ডেস্ক: সুপার টুয়েলভের ম্যাচে অংশ নিতে ওমান থেকে  সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ সময়  শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দুবাই পৌঁছেন তারা।

আগামি রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে শনিবার শেষ অনুশীলন করবে টিম বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে পরাজিত করে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে মাহমুদউল্লাহরা।

সেখানে টাইগারদের গ্রুপ সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

বাছাইপর্বে গ্রুপ বি থেকে স্কটল্যান্ড তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় বাংলাদেশ।

টাইগারদের সুপার টুয়েলভের সূচি:-

২৪ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ২৭ অক্টোবর বিকেল ৪টায় মাঠে নামবে টাইগাররা।

২৯ অক্টোবর বিকেল ৪টায় ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করবে বাংলাদেশ। ২ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি শুরু হবে। ৪ নভেম্বর বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে  বাংলাদেশ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!