31 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভিডিও রেকর্ডিং চালু রেখে কিশোরীর আত্মহত্যা

ভিডিও রেকর্ডিং চালু রেখে কিশোরীর আত্মহত্যা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে ঝুমুর মনি (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঐ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সিরাজ চেয়ারম্যানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিহত তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।

মরদেহ উদ্ধারের কথা জানিয়ে হাটহাজারী থানার এস আই প্রদীপ চন্দ্র বলেন, মেয়েটি ঘটনার আগে একটি মোবাইল নিচে রেখে ভিডিও অন করেন। পরে ভিডিও চলা অবস্থায় গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় আলামত হিসেবে উদ্ধার করা হয় তার মোবাইল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!