31 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চলে গেলেন নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী

চলে গেলেন নির্মাতা-অভিনেতা কায়েস চৌধুরী


বিএনএ, ঢাকা:নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করে জানান,কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন।

সাগর বলেন, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই কায়েস ভাইয়ের জন্য দোয়া করবেন।’

শুধু অভিনয় নয় কায়েস চৌধুরীএ কজন নাট্যকার হিসেবেও উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় নাটক।

প্যাকেজ নাটকের শুরুর সময় থেকেই নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন কায়েস চৌধুরী। অভিনয় ও নাটক পরিচালনা ছাড়াও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বিটিভির আলোচিত ধারাবাহিক নাটক ‘না’-এর নাট্যকার ও পরিচালক ছিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেন—তানিয়া আহমেদ, টনি ডায়েস ও সমু চৗধুরী প্রমুখ। প্যাকেজ নাটক শুরুর পর থেকে অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক ছিল ‘না’।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!