27 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুর্গাপূজার পরে রাকসু নির্বাচনের দাবী ছাত্রদলের

দুর্গাপূজার পরে রাকসু নির্বাচনের দাবী ছাত্রদলের


বিএনএ, রাজশাহী: শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন। এমন পরিস্থিতে আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচন দুর্গাপূজার পরে চায় শাখা ছাত্রদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

তিনি বলেন, পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই। গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার-প্রাথীদের আনাগোনা ছিল, সেটা এখন অনেকটা স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন। তাই আমি চাই, নির্বাচন দুর্গাপূজার পরে হোক।

তফসিল অনুযায়ী, ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু