27.3 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে হামলাকারীরা কোথা থেকে এসেছে কেউ জানেনা-হাসান আরিফ

রাঙামাটিতে হামলাকারীরা কোথা থেকে এসেছে কেউ জানেনা-হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ

বিএনএ, ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, আমরা ছাত্র, জনতা এবং শ্রমিকের ট্রাস্টি হিসেবে কাজ করছি এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) তাঁর স্থানীয় সরকার বিভাগ কার্যালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা।

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা জানান, রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা এই হামলা চালিয়েছে, তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও আরবান হেলথ প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে হাসান আরিফ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারীরা গ্রামীণ সড়ক নির্মাণ থেকে শুরু করে পৌরসভা ও সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগেও নারীরা গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। নাগরিক স্বাস্থ্য উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা কামনা করছি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান, ইউএসএইডের মিশন ডিরেক্টর রিড এইস্ক্লিম্যান এবং পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ