29 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎ স্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে

বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎ স্পৃষ্টে নারায়ণ কর (৫০) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন চুয়েট পুলিশ ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে৷

চুয়েট কর্মচারী নারায়ণ কর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতিন্দ্র করের ছেলে। সে চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিল।

স্থানীয় সূত্র মতে, বুধবার সকালে সবজি তোলার জন্য বৈদ্যুতিক খুঁটির সামনে গেলে তারে জড়িয়ে তিনি প্রাণ হারান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।

বিএনএনিউজ২৪.কম/ শফিউল আলম/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ