27 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নানিয়ারচরে নদীর স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নানিয়ারচরে নদীর স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নানিয়ারচরে নদীর স্রোতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর স্রোতে ভেসে গিয়ে শ্রেষ্ঠ চাকমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের কুকুর মারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শ্রেষ্ঠ চাকমা স্থানীয় সিএনজিচালিত অটোরিক্সা চালক মৃদুল কুমার চাকমার ছোট ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে সমবয়সী বাচ্চাদের সাথে নদীর আশেপাশে মাঠে খেলাধুলা করে শ্রেষ্ঠ চাকমা। এক পর্যায়ে স্রোতের কবলে পড়ে নদীতে ভেসে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. আরাফাত হোসেন বলেন, শ্রেষ্ঠ চাকমা নামের তিন বছরের বাচ্চাটি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ