30 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হবে।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন। এ জেড এম জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিকেলে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন।

জানা গেছে, বিকেল ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ১০ জুন বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসা ফেরেন বেগম জিয়া।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা