27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটের অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

বাগেরহাটের অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাগেরহাট জেলা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২১ জুলাই) নগরীর  পতেঙ্গা থানার ১৫নং ঘাট এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

এসময়  অভিযুক্ত রসুল শেখ(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রসুল শেখের বাড়ি বাগেরহাট থানার সাবেকডাঙ্গা গ্রামে ।

র‍্যাব জানায়, ভিকটিম ১৭ বছর বয়সের কিশোরীটি  বাগেরহাটে একটি কলেজে পড়াশোনা করে। কলেজে আসা-যাওয়ার পথে রসুল শেখ নামক ওই যুবক তাকে প্রায় সময়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ভিকটিম বিষয়টি তার মা-বাবাকে জানালে ভিকটিমের বাবা বিষয়টি রসুল এর বাবা-মা ও তার নিকটাত্মীয়দের অবগত করেন। এতে রসুল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের বাবাকে হুমকি দেয় যে, সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।

গত ৪ জুলাই ভিকটিম বাগেরহাট দশানী মোড়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে  রসুল শেখ ও তার ২-৩ জন সহযোগী ভিকটিমকে অপহরণ করে একটি সিএনজি টেক্সী করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায়  গত ১০ জুলাই  ভিকটিমের বাবা বাদী হয়ে  বাগেরহাট মডেল থানায় রসুল শেখকে প্রধান  এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করেন। একইসাথে অপহরণ মামলার প্রধান আসামি রসুল শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রসুল শেখকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ