28 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়া জ্বরে ভুগছেন

খালেদা জিয়া জ্বরে ভুগছেন

হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনএ, ঢাকা :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাডাম ( খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার শরীরে।

খালেদা জিয়া গত বছর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার এক বছর পর কোভিডে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। কোভিডমুক্ত হয়ে বাসায় ফেরার পর গত সোমবার তিনি কোভিড টিকার প্রথম ডোজ নেন। মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সোমবার বিকেলে গাড়িতে বসেই করোনাভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন।

বুধবার(ঈদের দিন ২১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আরও বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় যান মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্য। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসনের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির এ সব সদস্যরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসাথে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি।

রাত ৮টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানে খালেদার বাসা ‘ফিরোজা’য় প্রবেশ করেন।প্রায় এক ঘণ্টা তারা সেখানে ছিলেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও তাদের সঙ্গে ছিলেন।

সর্বশেষ গত বছরের কোরবানির ঈদের দিন খালেদা জিয়ার দেখা পেযেছিলেন দলের নেতারা।  এবছরে রোজার ঈদের সময়ে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিএনপি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি