27 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ অটোরিকশা চালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ অটোরিকশা চালক নিহত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ পুলিশ সদস্য আহত

বিএনএ, ময়মনসিংহ: ঈদের দিন ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) ভোর রাতে নগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এ ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেল সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।

পুলিশ জানায়, অটোরিকশা চালক সাদেক আলী ও হাবিবুর রহমান দুু’জনই সারারাত অটোরিকশা চালায়। ভোর রাতের দিকে ছিনতাইকারী দলের তিন সদস্য গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

নিহত সাদেক মিয়ার বড় ভাই বলেন, সাদেক গতকাল ১২ টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। আমি আসামিদের কঠিন বিচার চাই।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা