বিএনএ, ঢাকা: আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে অফিস করতে আসেন।
এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।
বিএনএ/শাম্মী
![]()

