27 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেত্রী ফারিণের ভিডিও ভাইরাল

অভিনেত্রী ফারিণের ভিডিও ভাইরাল

অভিনেত্রী ফারিণের ভিডিও ভাইরাল

বিএনএ: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে জয় করেছেন দর্শকের মন। দেশের সীমানা পেরিয়েও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পুরোদস্তর একজন গায়িকা সেটা হয়তো অনেকের অজানা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) তার একটি গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন গীতিকার কবির বকুল। ফারিণের ৪৯ সেকেন্ডের গানটি ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। ২৪ ঘণ্টা পার হতে না হতেই শেয়ার ও কমেন্ট হয়েছে লাখ লাখ।

৪৯ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘অভিনেত্রী হারমোনিয়াম বাজিয়ে মনখুলে চোখবুজে হাসতে হাসতে গাইছেন অতুলনীয় সেই নজরুলগীতি ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। তার গাওয়া, হারমোনিয়াম বাজানো সবকিছু দেখে মনে হচ্ছে তিনি পুরোদস্তর একজন গায়িকা।

ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে ‘নিকষ’। এ ছাড়াও কলকাতার ‘আরো এক পৃথিবী’ শিরোনামের একটি সিনেমা অভিনয় করেছেন ফারিণ।   ভিডিও

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু