26 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : সিঙ্গাপুর ও রোমানিয়া বিভিন্ন খাতে ১২ হাজার বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর থেকে খবর পেলাম, এর মধ্যে তারা ১০ হাজার অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সিঙ্গাপুরে আমাদের মিশন প্রতিনিধি পাঁচ শতাধিক ওয়ার্ক পারমিট ইস্যু করছেন। এ সুখবর আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। সিঙ্গাপুরে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হয়।

তিনি বলেন, নতুনভাবে বাংলাদেশ মিশন স্থাপন করা ইউরোপের দেশ রোমানিয়াতেও আরও দুই হাজার লোকের কর্মসংস্থান হতে যাচ্ছে। সেখানে এর মধ্যে প্রায় এক হাজার ৪০০ লোক গেছেন। তারা আরও দুই হাজার লোক নেবে। ওখানে অনেককে নেবে মুরগি হালাল করার ফ্যাক্টরিতে। ওরা জার্মানি, ফ্রান্স এসব দেশে হালাল মাংস পাঠায়।

এদিকে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেনসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। ২৪ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করতে চাই।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ