28 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন ৭ কর্মকর্তা

বিএনএ ঢাকা: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ পদে ৭ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ারুল ইসলাম সরকারের সই করা এক স্মারকে এই তথ্য জানানো হয়।

সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৭ জানুয়ারি সভার সুপারিশ অনুযায়ী ২১ জানুয়ারি এই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলা হয়।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন—পুলিশের বিশেষ শাখার প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের ডিআইজি মাহবুবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার, পুলিশ অধিদফতরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি ড. হাসান উল হায়দার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩