18 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার

ফেনীতে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার


বিএনএ, ফেনী : ফেনীতে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লাঠি ও ইটের আঘাতে প্রাণ হারালেন চাচা নুরুল আফসার (৪৫)। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কলর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আফছার আব্দুল বারিকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শফিকুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম, তার ছেলে জাহেদ ও জনিসহ তিনজনকে আটক করেছে দাগনভূঞা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল জায়লস্কর ইউনিয়নের জায়লস্কর গ্রামের বাড়িতে ঘরে ঝাড় দিয়ে ময়লা আবর্জনা পথিমধ্যে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জনি ও জাহিদের মায়ের সঙ্গে তাদের চাচা আফছারের স্ত্রীর ঝগড়া শুরু হয়। ঝগড়া বিকেল গড়িয়ে সন্ধ্যায় চলে। একপর্যায়ে বাড়ির পুরুষ সদস্যরাও ঝগড়ায় যোগ দেয়। এ সময় তাদের চাচা নুরুল আফছার ঝগড়া থামাতে এগিয়ে যান। এতে জনি ও জাহিদ আরও ক্ষিপ্ত হন। তারা চাচার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ঝগড়া শুরু করেন।

একপর্যায়ে তারা চাচা নুরুল আফছারকে এলোপাতাড়ি কিল ঘুষি ও ইট দিয়ে বুকে আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, চাচা নুরুল আফছারের সঙ্গে আগে থেকে জনি ও জাহিদদের বিরোধ ছিল। সে কারণে তারা আগে থেকে চাচার ওপর ক্ষিপ্ত ছিল।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ দেব জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটকেরা ছাড়াও শফিকুর রহমানকে আসামি করা হয়েছে।

বিএননিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু