27 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন নিহত সুমনের পরিবার

রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন নিহত সুমনের পরিবার

রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন নিহত সুমনের পরিবার

বিএনএ, ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ হেফাজতে চুরির মামলায় গ্রেফতার আসামি সুমন ওরফে রুম্মন শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয়রা।
রোববার (২১ আগস্ট) রাতে রামপুরার পলাশ বাগে সড়কে অবস্থান নেন তারা।
নিহত রুম্মন শেখের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমরা সুষ্ঠু বিচারের দাবিতে রামপুরায় রুম্মন যে অফিসে কাজ করতো, সেই অফিসের সামনে অবস্থান নিয়েছি।]
এ বিষয়ে রামপুরা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, এমন একটি অবস্থান কর্মসূচির খবর শুনেছি।আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়েছেন। রামপুরা প্রধান সড়কে যানবাহনের যানজট রয়েছে।
গত শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাতিরঝিল থানা হাজতে রুম্মন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ৫৩ লাখ টাকা চুরির একটি মামলার আসামি ছিলেন রুম্মনের নামে। তাকে শুক্রবার বিকেলে ওই মামলায় গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। পরে তিনি হাজতে নিজের পরিহিত ট্রাউজার দিয়ে আত্মহত্যা করেন।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট