27 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ২০ মে) রাত পৌনে ১১টার দিকে পাহাড়তলী থানাধীন দুলালাবাদ পাহাড়তলী রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা, ১টি বোল্ড কাটার, ১টি শাবল, ১টি প্লাস, ১টি নোস প্লাস, ১টি লোহার হাতল, ১টি মিনি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জাহাঙ্গীর আলম (৩১),মো. আবুল কালাম প্রকাশ সোহেল (৩২),মো. বাবুল মিয়া (৪২),মোঃ রিপন (৩১) ও আব্দুল্লাহ আল মামুন (৩০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় একাধিক ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম বলেন, রাতে ডাকাতির প্রস্তুতিকালে অন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র-শস্ত্রসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।  আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন