29 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে সোনার দামে দরপতন

বিশ্ববাজারে সোনার দামে দরপতন


বিএনএ বিশ্বডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ব বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

সোমবার (২০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে ০.৭ শতাংশ । প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮০ ডলার ৯০ সেন্ট।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। রুপা ১.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৯.৪৯ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ১.৩ শতাংশ কমে ২,০৭৬.৯২ ডলারে নেমেছে। প্যালাডিয়াম ১ শতাংশ কমে ১,৫৪৩.৭৪ ডলারে লেনদেন হচ্ছে।

সাধারণত মূল্যস্ফীতি বাড়লে সোনার চাহিদা বাড়ার কথা। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার বদলে ডলারকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু