30 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় শীতবস্ত্র বিতরণ

গুইমারায় শীতবস্ত্র বিতরণ

গুইমারায় শীতবস্ত্র বিতরণ

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় মুসলিমপাড়া পল্লী উন্নযন একতা সমিতির উদ্যোগে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(২১ জানুয়ারি) বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে শীতবন্ত্র বিতরণ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সমিতির সদস্য মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, নুর ইসলাম মেম্বার, সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিছ প্রমুখ।

বক্তারা বলেন, কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তা নয়। এলাকার কিছু উদ্যমী মানুষের নিজস্ব অর্থায়নে গরীব মানুষের পাশে দাঁড়ানোর এমন নজির সত্যিই বিরল।

বিএনএ/ আনোয়ার হোসেন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা