25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


বিএনএ,ডেস্ক : লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হচ্ছে চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার ভোরে ওই এলাকায় আলাউদ্দিন ও সাহাব উদ্দিনের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। বেলা ১১টার দিকে তারা দুজনই নিহত হন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ