30 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ :ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শা‌ন্তি বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।শা‌ন্তি বেগম সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকার মৃত অনজু শেখের মেয়ে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শা‌ন্তি বেগমকে ভর্তি হয়।  বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৭৪ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পুরুষ রয়েছে ৪৪ জন, নারী ২০ জন ও শিশু রয়েছে ১০ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ