27 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ঢাকা : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি  আহ্বান জানিয়েছেন ।

বাংলাদেশে নবনিযুক্ত  কানাডার  হাইকমিশনার অজিত সিং বুধবার(২০নভেম্বর)  বঙ্গভবনে  তাঁর পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

          সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও পরীক্ষিত বন্ধু। বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বাংলাদেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। দু’দেশের বাণিজ্য -বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন।

   রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আরো বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের  জন্য  একটি বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে  জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশ-কানাডার জনগণের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তাঁর দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন ।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ