30 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

আবহাওয়া

বিএনএ, ঢাকা: বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্রগ্রাম বিভাগের দু’-এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী পাঁচ দিনে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিলো উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬-১২ কি. মি.।

ঢাকায় আজ বুধবার (২০ নভেম্বর) সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪)  সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

বিএনএনিউজ/ আরএস, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের