21 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে চুরি

কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে চুরি

কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের গ্রিল কেটে চুরি

বিএনএ, নোয়াখালী :  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এতে স্থানীয় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,চোরের দল বিদ্যালয়ের প্রবেশ পথের প্রাকসিবল গ্রিল কেটে শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের মূল ভবনে ঢুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় চোরের দল ৩টি আলমিরা ভেঙ্গে নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সিসি ক্যামেরার সকল সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
নাজমুল হক নাজিম আরো বলেন, শনিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে এসে একজন শিক্ষক এ ঘটনা দেখতে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেমকে জানালে তিনি কোম্পানীগঞ্জ থানার পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগেও একই কায়দায় বিদ্যালয়ে বড় ধরনের চুরি সংঘটিত হয়। এরপর  এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি কোন ডাকাতি ঘটনা নয়, বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএ/ গিয়াস উদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু