25 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় দিন ব্যাপী কর্মী শিবির অনুষ্ঠিত

আনোয়ারায় দিন ব্যাপী কর্মী শিবির অনুষ্ঠিত


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের  দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বাছাইকৃত কর্মীদের নিয়ে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর)  উপজেলার কালাবিবির দিঘি মোড়ে অবস্থিত দোহা কনভেনশন হলে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে উপজেলা থেকে প্রায় দুইশর অধিক কর্মী অংশ গ্রহণ করেন।

আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মিরাজুদ্দীনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির। শিক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি। অনুষ্ঠানে ক্যারিয়ার গাইড লাইন নিয়ে আলোচনা করেন, ডিবেট বাংলাদেশের সাবেক পরিচালক এডভোকেট ইমরান হোসেন।

এছাড়াও দিন ব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, পশ্চিম জেলা  ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, সাবেক জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেন, জেলা সেক্রাটারি ফরমানুর রহমান জাহিন, জেলার এইচআরডি সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ছাত্রশিবিরের লক্ষ্য উদ্দেশ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করা।  আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রশিবির এই কাজ করে যাবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ নতুন বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দেখছে। ছাত্রশিবিরের এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন বদ্ধ পরিকর। এদেশের ছাত্রসমাজের প্রাণের ঠিকানা ছাত্রশিবির। শত অপপ্রচার মাড়িয়ে তরুণদের যোগ্য ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে শিবির তাদের আর্দশিক কাজ বাস্তবায়নে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিশু কল্যাণ বিভাগের দায়িত্বশীল তৌহিদুল ইসলাম, উপজেলা বাইতুল মাল সম্পাদক সাকিবুল হাসান, আনোয়ারা সরকারি কলেজের সভাপতি মিশকাতুল ইসলামসহ উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ