24 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ১০তলা থেকে পড়ে মৃত্যু

১০তলা থেকে পড়ে মৃত্যু


বিএনএ, ঢামেক হাসপাতাল প্রতিনিধি: রাজধানীর রামপুরা এলাকায় একটি ১০তলা নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তোফায়েল গাজী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার(২০জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরেগুরুতর আহতাবস্থায় তার সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আব্দুল জলিল জানান, ক্রেনের মাধ্যমে নির্মাণাধীন ভবনের নিচ থেকে উপরে মালামাল উঠানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তোফায়েল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রুবেল জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আফজাল গ্রামে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তোফায়েল বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরার বহুতল একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে আনার পর মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।

বিএনএনিউজ২৪, আহা,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে