27.5 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অভিমান করে কিশোরী’র আত্মহত্যা

অভিমান করে কিশোরী’র আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরিবারের সঙ্গে অভিমান করে আঁখি আখতার নামে ১৫ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০-মে) সকালে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মৃত ওই কিশোরী চাতরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. সৈয়দ আলীর মেয়ে বলে জানা গেছে।

এই বিষয়ে আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার এসআই মোঃ নওফেল আলম বলেন,আজ সকালে চাতুরী ৬নং ওয়ার্ডে আখিঁ আক্তার নামের এক কিশোরীর বিষ পানের ঘটনা ঘটেছে।ঘটনার পর কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ বের করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?