29 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা

জাহাজ জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস সংবাদ প্রকাশ করেছে ।

সংবাদে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়।

মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডের জবাবে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘দস্যুতা’ নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু