21 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » “সমুদ্র অর্থনীতি : বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার শুরু

“সমুদ্র অর্থনীতি : বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার শুরু


বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) আয়োজিত “সমুদ্র অর্থনীতি : বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার শুরু হয়েছে।  বুধবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম আগ্রাবাদস্থ দ্যা ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বিএনএ প্রকাশক জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, অর্থনীতি বিশ্লেষক ও গবেষক অধ্যাপক মইনুল ইসলাম। আলোচক আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইউনিস্টিটিউটের অধ্যাপক, পরিচালক এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিন ড. শফিকুল ইসলাম, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইউনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক নেসারুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ এনাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনএ এর নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা।

লাইভে দেখতে : https://fb.watch/cvHnBxjVRA/

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু