24 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

ভেতরে ব্লেড রেখেই অস্ত্রোপচার, গরু নিয়ে হাসপাতালে কৃষক

বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামের হতদরিদ্র কৃষক শুক্কুর আলী। অন্যের জমি বর্গা নিয়ে কোনোরকমে অভাব অনাটনের মধ্যে চলে তার জীবন সংসার। তার সংসারে একমাত্র দুইটি গবাদি পশুই সম্পদ। এর মধ্যে গতবছরের ডিসেম্বরে তার একটি গরুর (ষাঁড়) ঘাড়ে একটি পিণ্ড দেখা যায়।

পরে তিনি গরুটি নিয়ে যান উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে অস্ত্রোপচার করেন (১৮ ডিসেম্বর) ভেটেরিনারি সার্জন সামিউল বাছির। অস্ত্রোপচারের সময় ভেতরে সার্জিক্যাল ব্লেড রেখেই ব্যান্ডেজ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(২০জানুয়ারি)গরুটি নিয়ে হাসপাতালের বারান্দায় শুক্কুর আলী কান্না করতে-করতে গণমাধ্যম কর্মীদের বলেন, চোখের সামনেই অবলা প্রাণীটি মারা যাচ্ছে। অবুঝ এ প্রাণীটির কী দোষ? ডাক্তার স্যার এই রহম ভূল করলেন।

বিএনএনিউজ২৪.কম/এম. এস. রুকন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে