21 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে মাদকসহ গ্রেফতার ৪

ফেনীতে মাদকসহ গ্রেফতার ৪


বিএনএ ডেস্ক : ফেনীতে ২৯৭ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধারসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সোমবার (১৯ ডিসেম্বর)  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৭।

র‌্যাব- ৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন মাদক কারবারি ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে একটি ফিলিং স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টের সামনে মাদকসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সোয়া ৪টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল ওই স্থানে অভিযান চালায় । এসময়  মো. ইমাম হোসেন, আল-আমিন, মো. বশির আহম্মেদ ও টারজান নামে চার মাদক কারবারিকে আটক করে। আটকরা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের বাসিন্দা।

আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা, তিন বোতল বিদেশি মদ ও ২৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তীর সিন্ডিকেটের মাধ্যমে ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু