27 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে মেসার্স সাহান মেডিকো এবং জমজম ফার্মেসিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, ড্রাগ সুপার কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, ড্রাগ সুপার কার্যালয়ের ড্রাগ সুপারিন্টেডেন্ট ফজলুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ এবং আমদানিকারকের তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রির দায়ে মেসার্স সাহান মেডিকোকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ করায় জমজম ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ