27 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বিএনএ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে সজীব উদ্দিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব উদ্দিন বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ফজল কাদেরের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী।

স্থানীয়রা জানান, সজীব উদ্দিন নগরীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঈদুল আযহার ছুটিতে বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করেন। রাতে বাড়ি ফেরার সময় ঝড়, বৃষ্টি, বাতাস ও বজ্রপাতের কবলে পড়ে। বৃষ্টি থামার জন্য মাইজপাড়া এলাকায় একটি দোকানের সামেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে আবার বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে একটি বজ্রপাত সজীব উদ্দিনের শরীরে আঘাত করে। শরীরের কাপড় পুড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে প্রতিবেশিরা বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, বুধবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা