28 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- এরান্দহ গ্রামের আলহাজ্ব হোসেনের মেয়ে আলফা খাতুন (৩) ও একই গ্রামের মেনহাজ আলীর ছেলে হোসেন আলী (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিশু সকালে বাড়ির পাশে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান।

তিনি বলেন, পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি