29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বন্ধুমহল ক্লাবের ৮ম বার্ষিকী পালন

বন্ধুমহল ক্লাবের ৮ম বার্ষিকী পালন

নানা আয়োজনে বন্ধুমহল ক্লাবের ৮ম বার্ষিকী পালন

বিএনএ,চট্টগ্রাম : নানা কার্যক্রমের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বন্ধুমহল ক্লাব।শুক্রবার(১৯ মার্চ) আগ্রাবাদের বাদামতলীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০ টায় পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা  হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ ওয়ার্ড উত্তর আগ্রাবাদের কাউন্সিলর  আলহাজ্ব নাজমুল হক ডিউক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক  মাসুদ পারভেজ , আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা শাহজাদা শেখ মোঃ জসিম উদ্দিন মনসুরী, বিশিষ্ট আওয়ামিলীগ নেতা, মানবাধিকার নেতা, ক্লাবের উপদেষ্টা জসিম আলী, বাংলার মুখ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশরাফ উদ্দিন।

 

ফুলের শুভেচ্ছা জানান আলহাজ্ব নাজমুল হক ডিউককে বন্ধুমহলের সদস্যরা

এ ছাড়া উপস্থিত ছিলেন, বন্ধু মহল ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হানিফ খান রুবেল, অর্থ সম্পাদক ডালিম, প্রচার সম্পাদক ওমর ফারুক আকাশ , শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানবির, রায়হান মির্জা, রাকিব প্রমুখ।

এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হয় ।

 

 

বিএনএ/এমএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি