27 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি আবারও রিমান্ডে

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি আবারও রিমান্ডে

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি আবারও রিমান্ডে

বিএনএ, ঢাকা: সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিসহ তিনজনকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

রাজধানীর কলাবাগান থানায় করা ওই মামলায় রিমান্ডে পাঠানো নিষিদ্ধ ছাত্রলীগের অপর দুই নেতা হলেন- কাউসার ও রমজান।

আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথের আল বারাকা রেস্টুরেন্টের সামনে আসামিরা তার সমর্থকদের সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান বিভিন্ন মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে।

এর আগে, ১৩ জানুয়ারি সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশিকে তার ভগ্নিপতি রাশিদুল ইসলামের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিশি ও তার স্বামী সেখানে ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। রাশিদুল উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

নিশির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা