27 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ১২ দিন পর বারিকুলের মরদেহ ফেরত দিল বিএসএফ

১২ দিন পর বারিকুলের মরদেহ ফেরত দিল বিএসএফ

১২ দিন পর বারিকুলের মরদেহ ফেরত দিল বিএসএফ

বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে ভারতে নিহত মো. বারিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গত ৬ ফেব্রুয়ারি মো. বারিকুল দুর্লভপুর ইউপির ফতেপুরে সীমান্তে গম ক্ষেতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার সময় সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।

নিহত মো. বারিকুল দুর্লভপুর ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসাবে শিবগঞ্জ থানার এসআই মো. হাসান আলী, নিহত বারিকুলের বাবা-মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফ-বিজিবি ও দুদেশের পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই হাসান আলী জানান,মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তা ফেরত দেওয়া হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে ।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, কীভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভিতরে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা