26 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সোমবার

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সোমবার

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন সোমবার

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন’র সাংবাদিক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত জেলা অবহিতকরন ও পরিকল্পনা সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ মেমং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের।

কর্মশালায় জানানো হয়, খাগড়াছড়ির ৯ টি উপজেলায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭ হাজার ১’শ ১০ জন শিশু। তার মধ্যে ০৫ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ০৫ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৮শ’৭৬ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯২ হাজার ২শ’ ৩৪ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৯ টি উপজেলায় এ কার্যক্রম চলবে।

বিএনএ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ