27 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বোয়ালখালীতে এবার মাজারের দানবাক্স চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একের পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরীতে হযরত চাঁন্দ বক্স শাহ (রা.) মাজারের দান বাক্স চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের দল দানবাক্সটি ভেঙে টাকা-পয়সা নিয়ে মাজারের অদূরে একটি শুকনো বিলে ফেলে গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মাজারের ভক্তরা দানবাক্স চুরির বিষয়টি জানতে পারেন। পরে বিলের মাঝে খালি দানবাক্স দেখতে পান বলে জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক।

কমিটির সভাপতি মো. আব্দুল আউয়াল বলেন, মাজারের উন্নয়নমূলক কাজ চলমান থাকায় সবকিছু খোলামেলা অবস্থায় ছিল। এই সুযোগে চোরেরা দানবাক্সটি চুরি করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অর্থ সম্পাদক মো. জাবেদ বলেন, একমাস আগে সর্বশেষ দানবাক্সটি খোলা হয়েছিল। চোরের দল গত বৃহস্পতিবার রাত ১২ টার পর দানবাক্স চুরি করেছে বলে ধারণা করছি।

প্রসঙ্গত, গত বুধবার একই এলাকার হযরত আবদুল কাদের জিলানী (রা.) জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে মসজিদ পরিচালনা কমিটি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ