26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ

পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ

পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সাময়িক বন্ধ

বিএনএ, পটুয়াখালী: নতুন বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে এক সপ্তাহের জন্য পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) থেকে সোমবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত পায়রা তাপবিদুৎ কেন্দ্রের ইউনিট-১ বন্ধ করা হয়েছে। নতুন নির্মীয়মাণ পটুয়াখালী আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামুলকভাবে জাতীয় গ্রিডে সংযোগ স্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ রয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নে অবস্থিত ১৩২০ মেগাওট পায়রা তাপবিদুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। তবে ইউনিট-২ গত ৯ নভেম্বর ওভারহোলিংয়ের জন্য বন্ধ রয়েছে। এই ইউনিটটি আগামী ২০২৫ সালের ৫ জানুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পুনরায় চলতি মাসের ২৩ তারিখে শুরু হবে।

আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামুলক উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইন-আউটের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ করার কাজ চলছে।

সতর্কতার জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ